শপিং ব্যাগে আলাদা দাম: পরিবেশবান্ধব নীতি নাকি গ্রাহক বিভ্রান্তি | Scaled
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ · পড়তে সময় লাগবে ~ ০ মিনিট

শপিং ব্যাগে আলাদা দাম: পরিবেশবান্ধব নীতি নাকি গ্রাহক বিভ্রান্তি

বাংলাদেশে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে ভারত, ইইউ এবং যুক্তরাজ্যের উদাহরণ ধরে প্রাসঙ্গিক তুলনা

নীতিভোক্তা অধিকারপরিবেশ

প্রেক্ষাপট

বাংলাদেশে সম্প্রতি আড়ং কে ঘিরে শপিং ব্যাগের অতিরিক্ত দাম নেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গ্রাহকরা আগে যে ব্যাগ বিনামূল্যে পেতেন, হঠাৎ সেটার জন্য আলাদা চার্জ দিতে হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এমন বিতর্ক শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশে বহুদিন ধরেই চলছে।

ভারতের অভিজ্ঞতা

ভারতে এর আগে বড় বড় রিটেইলারদের বিরুদ্ধে একাধিক কনজিউমার কোর্ট রায় দিয়েছে। যদি গ্রাহককে আগেই জানানো না হয়, তবে ব্যাগের জন্য আলাদা চার্জ নেওয়া unfair trade practice বলে ধরা হয়েছে। তবে আইন পুরো দেশে একভাবে প্রযোজ্য নয়; অনেক সময় আদালতের রায় অনুযায়ী আলাদা আলাদা ব্যাখ্যা তৈরি হয়।

ইউরোপীয় ইউনিয়নের ধাপসমূহ

ইউরোপীয় ইউনিয়ন ২০১৫ সালেই নির্দেশনা জারি করেছে যাতে হালকা প্লাস্টিক ব্যাগ বিনামূল্যে না দেওয়া হয়। প্রতিটি সদস্য রাষ্ট্রকে ন্যূনতম চার্জ আরোপ বা অন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে গ্রাহকরা অযথা ব্যাগ না নেন। উদাহরণ হিসেবে পোল্যান্ডে 15-50 মাইক্রন ব্যাগের জন্য আলাদা ফি বাধ্যতামূলক। নর্দার্ন আয়ারল্যান্ডে প্রতিটি নতুন ক্যারিয়ার ব্যাগের ওপর ২৫ পেন্স লেভি বসানো হয়েছে।

যুক্তরাজ্যের বর্তমান নিয়ম

যুক্তরাজ্যে এখন সব দোকানেই একবার ব্যবহারযোগ্য ক্যারিয়ার ব্যাগের জন্য অন্তত ১০ পেন্স চার্জ নেওয়া বাধ্যতামূলক। মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক ব্যবহার কমানো।

বাংলাদেশের প্রেক্ষাপট ও প্রশ্ন

এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যখন কোনো ব্র্যান্ড ব্যাগের জন্য আলাদা দাম নেয়, সেটা কি আন্তর্জাতিকভাবে গৃহীত পরিবেশবান্ধব নীতির অংশ, নাকি শুধুই গ্রাহকের ওপর বাড়তি চাপ? উত্তরটা নির্ভর করছে স্বচ্ছতার ওপর। যদিও আড়ং জানিয়েছিল (সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে), তবুও অনেক গ্রাহক হয়তো বার্তাটা পাননি বা অভ্যাসগত কারণে বিরক্ত হয়েছেন। তাই বলা যায়, আইন ভঙ্গের চেয়ে এটি বেশি যোগাযোগের ঘাটতি এবং জনসচেতনতার অভাব।

মূল শিক্ষা

পরিবেশ রক্ষার জন্য ব্যবসায়িক নীতি পরিবর্তন জরুরি, কিন্তু তার সাথে সমান জরুরি হলো স্বচ্ছতা এবং সঠিকভাবে বার্তা পৌঁছে দেওয়া। স্বচ্ছতা থাকলে কোনো উদ্যোগ গ্রাহকের কাছে বিভ্রান্তিকর হবে না, বরং আস্থা তৈরি করবে।

Buy Perfect Packaging

আপনার ব্যবসার জন্য সঠিক ও পরিবেশবান্ধব প্যাকেজিং অর্ডার করুন

অর্ডার করুন এখনই
0
    0
    Review Your Cart
    Your cart is emptyReturn to Shop